থানচিতে ধানের শীষের শেষ প্রচারণা, ভোটারদের ব্যাপক সাড়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বান্দরবান–৩০০ আসনের মনোনীত ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর পক্ষে বান্দরবানের থানচি উপজেলায় শেষ দিনের প্রচারণা চালিয়েছে দলটি।

এ সময় বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, কৃষক দলের আহবায়ক মংসাগ্য মারমা, সদস্য নিয়াজুর রহমান, যুবদলের সভাপতি মংসিংহাই মারমাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগে অংশ নেন। আগামিকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭ টা হতে প্রচারনা বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন।

NewsDetails_03

প্রচারণা কার্যক্রমটি উপজেলার বড় মদক, ছোট মদক, রেমাক্রী, তিন্দু, থানচি সদর ও বলিপাড়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত হয়। নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

স্থানীয় সূত্র জানায়, এ প্রচারণায় সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। বাজার, পাড়া-মহল্লা ও গ্রামাঞ্চলে উৎসবমুখর পরিবেশে বিএনপির এই শেষ প্রচারণা অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে থানচিবাসী ধানের শীষ প্রতীকের পক্ষে রায় দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবেন।

আরও পড়ুন