বান্দরবানে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী গণমিছিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা বান্দরবানে ৩০০নং আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সংসদ সদস্য পদপ্রার্থী আবু জাফর মো.ওয়ালী উল্লাহ (মাসুদ) এর লাঙ্গল মার্কায় ভোট প্রত্যাশায় নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে জাতীয় পার্টির বান্দরবান জেলা কার্যালয় থেকে নির্বাচনী গণমিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একইস্থানে গিয়ে শেষ হয়।

এসময় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সংসদ সদস্য পদপ্রার্থী আবু জাফর মো.ওয়ালী উল্লাহ (মাসুদ) বলেন, পার্বত্য এলাকার সকল গোষ্ঠীর সহযোগিতায় আমরা এবারের নির্বাচনে জয়ী হবো, আর সংসদ সদস্য নির্বাচিত হলে আমরা বান্দরবানের বহুমুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে তার দৃশ্যমান বাস্তবায়ন করবো।
তিনি আরো বলেন,বান্দরবানে বিগত দিনগুলোতে যে প্রতিবন্ধকতা ছিল তা সব আমরা দূর করে এলাকার উন্নয়ন করতে কাজ করে যাব। নির্বাচনের দিন সবাই লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমার পাশে থাকবে সেটাই আমার কামনা।
এসময় ৩০০নং আসনের জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু জাফর মো.ওয়ালী উল্লাহ( মাসুদ), জাতীয় পার্টির বান্দরবান জেলার সাধারণ সম্পাদক শওকত জামান, সহ সভাপতি জসিম আহম্মদ, সদর উপজেলা সভাপতি বিশ্বনাথ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো.শাহজাহানসহ জাতীয় পার্টির বান্দরবান জেলা ও উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



