থানচিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানের থানচি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর’—এই প্রতিপাদ্যে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপি এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অর্ধ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে থানচি বাজার থেকে একটি বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

এসময় নেতাকর্মীরা দলের ব্যানার, ফেস্টুন ও ধানের শীষের প্রতিকৃতি নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল ডিসকভারী প্রাঙ্গনে এসে সমবেত হন। র‍্যালি চলাকালে ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ।

NewsDetails_03

শোভাযাত্রা শেষে বাজার তংমাহাং রেস্টুরেন্ট প্রাঙ্গনের এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো।

খামলাই ম্রো বক্তব্যে বলেন, পাহাড়ের বসবাসরত তরুণ প্রজন্মের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, “তারুণ্যের প্রথম ভোট যেন ধানের শীষের পক্ষে হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি ক্যসাউ মারমা, সাবেক যুগ্ন সাধারণ এ্যাদ্রীয় জয় ত্রিপুরা, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক হ্যারিক ত্রিপুরা, স্বেচ্ছা সেবক দলে সাবেক আহবায়ক জয়ওয়াই প্রু মারমা প্রমূখ।

সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ একসঙ্গে কেক কেটে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে নেতাকর্মীদের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন