৪৭ তম প্রতিষ্ঠাবার্ষীকিতে মাটিরাঙ্গা বিএনপির আনন্দ র্যালি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ৫টার দিকে মাটিরাঙ্গা চৌধুরী কমিউনিটি সেন্টারের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময়, প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার, সহ- সভাপতি নাছির আহম্মেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, সহ কোষাধ্যক্ষ জহির আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক শাহেদুল হোসেন সুমন, পৌর বিএনপি সভাপতি শাহজালাল কাজল সাধারণ সম্পাদক বদিউল আলম বদি সাধারন-সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ জেলা ও পৌর উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় মাটিরাঙ্গা উপজেলা ও পৌর পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। এরপর থেকে দিনটি দলের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে আসছে।


