বান্দরবানের থানচিতে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির মালামাল বিক্রির সাড়ে ৫ লাখ নগদ টাকা ও একটি স্মার্টফোন নিয়ে বিক্রয় প্রতিনিধি উমংচিং মারমা উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে ।
আজ রবিবার ০৬ সেপ্টেম্বর দুপুরে আবুল খায়ের টোব্যাকো কোম্পানি বান্দরবান থানচি পয়েন্টের সাব-ডিলার সোনাতন বড়ুয়া থানচি থানা লিখিত অভিযোগ দায়ের করেন।
থানচি লিখিত অভিযোগের জানা যায়, উমংচিং মারমা (২৩) আবুল খায়ের টোব্যাকো কোম্পানি থানচি বাজারের বিক্রয় প্রতিনিধি হিসেবে মাসিক ১৪ হাজার টাকা বেতনে কর্মরত ছিলেন। কোম্পানির সিগারেট ও অন্যান্য পণ্য দোকানে বিক্রি করে প্রতি সপ্তাহে বিক্রির টাকা কোম্পানির নিজস্ব একাউন্ট স্থানীয় সোনালী ব্যাংকের জমা দিতেন। সর্বশেষ কোম্পানির সাড়ে ৫ লাখ মালামাল নিয়ে ২৬ আগস্ট হতে ০১ সেপ্টেম্বর মালামাল বিক্রির বাবদ ৫ লাখ ৫০ হাজার ৫৫০ টাকা নগদ টাকা গ্রাহকদের নিকট উত্তোলন করে ব্যাংকের জমা দেয়ার কথা থাকলে ও মংচিং মারমা গ্রাহকদের নিকট উত্তোলিত নগদ টাকা নিয়ে থানচি সদরের ভাড়া বাসা ছেড়ে অন্যত্র চলে যায়।
অভিযোগকারী সোনাতন বড়ুয়া বলেন, এক সপ্তাহ যাবৎ তার স্বজনদের সাথে এবং সম্ভাব্য এলাকার অনেক খোজ করেও পাওয়া যায়নি। এবং কোম্পানি হতে দেয়ার স্যামসাং গ্যালাক্সি এ০৬ স্মার্টফোন এবং তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়, ফলে এক সপ্তাহের সাড়ে ৫ লাখ টাকাসহ উধাও হওয়ার অভিযোগ করেছেন।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কানন সরকার বলেন, কোম্পানির ডিলার সোনাতন বড়ুয়া অভিযোগ দায়ের করেছেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


