মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ৩৪ নম্বর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা।
জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, নীতি ও আইন প্রণয়ন এবং নারী ও শিশুর অধিকার ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই স্থায়ী কমিটি।
অ্যাডভোকেট মাধবী মার্মা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হওয়ায় বান্দরবানের নারী ও শিশুদের উন্নয়ন, অধিকার ও কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মাধবী মার্মার এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে বান্দরবানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


