নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যার সাথে শুভেচ্ছা বিনিময়
বান্দরবানের রোয়াংছড়িতে জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ায় উপজেলা তৃণমূল পযায়ে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।
আজ শুক্রবার (২১ আগস্ট) সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের সময় নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তাঁর নতুন দায়িত্বে সফলতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের শুভকামনা জানান।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বলেন, নবনির্বাচিত জেলা পরিষদ সদস্যের নেতৃত্বে এলাকার উন্নয়ন, শান্তি-সম্প্রীতি ও জনকল্যাণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনে প্রাণবন্ত হয়ে ওঠে সৌজন্য সাক্ষাৎটি।
নবনির্বাচিত সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা বলেন, অনুষ্ঠানিক দায়িত্ব নিয়ে সংগঠনের পাশাপাশি এলাকার উন্নয়নে প্রচেষ্টা থাকবে বলে জানান তিনি।


