বান্দরবানে শুরু হলো সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্ট

খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্ট।

আজ ২১আগস্ট (শুক্রবার) বিকালে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে, সেনা জোনের সার্বিক সহযোগিতায় বান্দরবান জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন সেনাবাহিনীর বান্দরবান সদর জোন এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি।

NewsDetails_03

এসময় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম,সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যানু মারমা, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুলসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

উদ্ধোধনী খেলায় সুয়ালক ইউনিয়ন পরিষদ একাদশের মুখোমুখি হয় বালাঘাটা ফুটবল একাদশ। খেলায় বালাঘাটা একাদশ দল ২-০গোলে পরাজিত করে সুয়ালক ইউনিয়ন পরিষদ একাদশ। অন্য খেলায় শেরন পাড়া একাদশকে ট্রাইব্রেকারে ৩-০ গোলে পরাজিত করে জামছড়ি ইউনিয়ন একাদশ ফুটবল দল।

আয়োজকের জানান, এবারের টুর্ণামেন্টে বান্দরবানের ১৬টি দল অংশগ্রহণ করছে আর ৩০আগষ্ট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হবে।

আরও পড়ুন