কাপ্তাইয়ে রাত ৮ টার মধ্যে দোকানপাট বন্ধে মোবাইল কোর্টের অভিযান

সরকারের নির্দেশনা অনুযায়ী রাত ৮ টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে রাঙামাটির কাপ্তাইয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় কাপ্তাই থানার পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কাপ্তাই উপজেলার জেটিঘাট ও নতুনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

NewsDetails_03

অভিযানের মূল উদ্দেশ্য ছিল ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সরকারি নির্দেশনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধের বিষয়টি নিশ্চিত করা। অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। এ সময় তিনি ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান এবং নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সংশ্লিষ্টরা জানান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়সহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন