রাঙামাটিতে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

NewsDetails_03

আজ শনিবার (২২ আগস্ট) শহরের বনরূপা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—রাঙামাটি শহরের বনরূপা ফরেস্ট কলোনির বাসিন্দা মো. পারভেজ মোশারফ (২৪) ও মো. আবু সাঈদ (৬৬)। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানান, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বনরূপা বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে ইয়াবাসহ আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন