থানচিতে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র গণসংযোগ ও সমাবেশ
বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়ন করে রাষ্ট্রের কাঠামো সংস্কার করতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
আজ শুক্রবার ২১ নভেম্বর সকালে বান্দরবানের থানচি উপজেলা সদরসহ আশপাশের এলাকায় গণসংযোগ ও থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ম্রো সম্প্রদায়ের আয়োজনে সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনিত প্রার্থি সাচিং প্রু জেরী একথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির হাতকে শক্তিশালী করা এবং রাষ্ট্র মেরামতে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার কোনো বিকল্প নেই।

এসময় দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা রূপ রেখার উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন তিনি। এ ছাড়া এলাকার উন্নয়নসহ প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন। এর আগেই থানচি বাজারের নির্বাচনি শোডাউন করেন।
এ সময় জেলা বিএনপির সিনিয়র নেতা অধ্যাপক ওসমান গনি, সাচপ্রু মারমা, ম্রো সম্প্রদায়ের নেতা খামলাই ম্রো, আব্দুল মাবুদ, জাহাঙ্গীর আলম সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশের সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরী ম্রো মাতৃভাষায় লেখা বিএনপি’র রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিলি করেন।


