বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বেপরোয়া সিএনজির ধাক্কায় এক বয়স্ক পথচারী নিহত। আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় প্রেস ক্লাবের সামনের সড়কে বেপরোয়া গতিতে সিএনজির ধাক্কা লাগে এক বয়স্ক পথচারীর। নিহত ব্যক্তি হল আবু তালেব (৬০)। তিনি কক্সবাজার সদর ৬নং ওয়ার্ড এর উত্তর খরলিয়া (উত্তর পাতলী) এলাকার মৃত পেঠান আলী‘র ছেলে।
জানা যায়, রামু থেকে নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়ার প্রধান সড়কে একটি সিএনজি বেপরোয়া গতিতে আসার সময় নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সামনের সড়কে এক বয়স্ক পথচারীর গায়ে ধাক্কা দেয়, এবং এই পথচারী মাটিতে পড়ে যায়। পরে আহত পথচারীকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডা.এ জেড সেলিম তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আলমগীর হোসেন ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিহত পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে বলে তিন জানান।


