নাইক্ষ্যংছড়ি সীমান্তে অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি পাহাড়ের ঝিরির পথ থেকে অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ জুন) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফুলতলী এলাকার সীমান্তের ৪৯ নং পিলার সংলগ্ন ঢেকুবুনিয়া গ্রামের কটি গহীন পাহাড়ের ঝিরির পথ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, নিহত ওই পুরুষের বয়স ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে হবে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শনিবার সন্ধ্যার দিকে উক্ত এলাকার গহীন পাহাড়ের ঝিরির পথে অর্ধগলিত অবস্থায় ওই পুরুষ লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে রাত ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পুরুষ লাশ উদ্ধার করে।

আজ ২৭ জুন রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।

পুলিশ জানান, ওই পুরুষ লাশটি পচে-গলে গেছে। এলাকাবাসীরা কেউ চিনতে পারছেন না। ধারণা করা হচ্ছে, প্রায় ১০-১৫ এক দিন আগে থেকেই ওই স্থানে লাশটি পড়ে আছে।

তবে স্থানীয়রা লাশটির শরীরের কাপড় চোপড় দেখে প্রাথমিক ভাবে ধারনা করছেন মিয়ানমারের বিদ্রোহী সংগঠন “আরসা” এর সদস্য হতে পারে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, ওই লাশটির পুরুষ পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। উদ্‌ঘাটন আর ময়নাতদন্তের ভিত্তিতে স্পষ্ট হওয়া যাবে মৃত্যুর রহস্য। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করা হবে।

আরও পড়ুন