বান্দরবানের থানচি উপজেলায় ত্রয়োদশ নির্বাচন ও গণভোটকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা দুর্গম ও আশেপাশে ১৪টি ভোটকেন্দ্রে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে মাঠে রয়েছে বিজিবি স্ট্রাইকিং পোস্ট, পুলিশ ও আনসার ব্যাটালিয়ানের যৌথ বাহিনী।
আজ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারী সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে বান্দরবানের দুর্গম থানচি উপজেলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে উপজেলার ১৪টি ভোটকেন্দ্রকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

আজ মঙ্গলবার থেকে মাঠে নেমেছে বিজিবির স্ট্রাইকিং পোস্ট, থানা পুলিশ, আনসার ও ব্যাটালিয়ানের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ প্রবেশপথে বসানো হয়েছে। চেকপোস্ট, চলছে নিয়মিত টহল।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কানন সরকার বলেন,অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্বিঘ্ন ও নির্ভয়ের ভোটগ্রহণ নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এই কঠোর নিরাপত্তায় স্বস্তিতে ভোটাররা। নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পাহাড়ি ও বাঙালি ভোটাররা।
প্রশাসন জানিয়েছে, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের সব প্রস্তুতি সম্পন্ন। কঠোর নিরাপত্তায় ভোটারদের মাঝে বেড়েছে আগ্রহ ও আস্থা।



