প্রকৌশলী স্বপন কুমার সরকার কেপিএম এর নতুন এমডি

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী স্বপন কুমার সরকার।

NewsDetails_03

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) তিনি পূর্বতন এমডি প্রকৌশলী সুদীপ মজুমদার এর নিকট দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি কেপিএম মিলে জি এম (এমটিএস) হিসাবে কর্মরত ছিলেন।

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার অধিবাসী প্রকৌশলী স্বপন কুমার সরকার খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৬ সালে যন্ত্রকৌশল বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ১৯৮৮ সালে সহকারী প্রকৌশলী হিসাবে বিসিআইসিতে যোগদান করেন। এরপর তিনি বিসিআইসির প্রতিষ্ঠান ফেঞ্চুগঞ্জ সার কারখানায় তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি কাপ্তাইয়ের কেপিএম মিলে ১৯৯৭ সালে যোগদান করেন।

আরও পড়ুন