বাংলাদেশ বর্তমানে উন্নয়নশীল দেশে রূপান্তরিত : চহাইমং মারমা

বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ায় বিশ্বের দরবারে পরিচিত লাভ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের বেকারত্ব দূর করতে নানান উদ্যোগ নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সরকার। এর অংশ হিসাবে গরীব ও দু:স্থদের পাশে দাঁড়িয়ে সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত সহযোগিতা দিয়ে যাচ্ছে। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩৬টি স্টলের মাধ্যমে দুই দিনব্যাপী উদযাপিত উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন, উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা।

NewsDetails_03

আজ রোববার (২৮ মার্চ ২০২১) আয়োজিত অনুষ্ঠানের নির্বাহী কর্মকর্তা মো: আবদুল্ল্যাহ আল জাবেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রীর প্রতিনিধি নেইতন বুইতিং, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, সমাজ সেবা কর্মকর্তা বরুণ কান্তি দে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জাকরিয়া হায়দার, কামাল হোসেন, মোমিনুল ইসলাম,এস,এস,এস,সিএইচটি উপজেলা ব্যবস্থাপক থুইসাচিং মারমা, নিরন্ত তঞ্চঙ্গ্যা, যুব উন্নয়ন কর্মকর্তা পুলুপ্রু মারমা, সুফল চাকমা।

সমাপনী অনুষ্ঠান শেষে পল্লী সঞ্চয় ব্যাংক থেকে ঋণ বিতরণ ও সমাজসেবা অধিদপ্তর থেকে ১৪৬জন দু:স্থ পরিবারের একালীন আর্থিক অনুদানের টাকা বিতরণ করা হয়।

আরও পড়ুন