বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন এর সদ্য নবনিযুক্ত এডহক কমিটিতে বান্দরবানের সন্তান থুইসিং প্রু লুবু কে নির্বাহী সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে।
গত শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খাঁন, এনডিসি এর স্বাক্ষরিত বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন এর সদ্য নবনিযুক্ত এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। এই নবনিযুক্ত এডহক কমিটিতে বান্দরবানের কৃতি সন্তান ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক থুইসিং প্রæ লুবু কে নির্বাহী সদস্য হিসেবে নিযুক্ত করা হয়।

থুইসিং প্রু লুবু তার খেলোয়াড় জীবনে জাতীয় পর্যায়ে একাধিক বার হ্যান্ডবল খেলোয়াড় হিসেবে বান্দরবান পার্বত্য জেলার প্রতিনিধিত্ব করেছেন। তিনি খেলোয়াড় জীবনের পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসেবে বিভিন্ন ইভেন্টের খেলাধুলার সাথে নিজেকে সবসময় সম্পৃক্ত রেখেছেন।
তিনি ২০২৪ সালে ভারতের রাজস্থান, জয়পুরে অনুষ্ঠিত দক্ষিন এশিয়া পুরুষ হ্যান্ডবল প্রতিযোগীতায় বাংলাদেশ জাতীয় পুরুষ অনুর্দ্ধ ১৭ হ্যান্ডবল দলের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেই আসরে বাংলাদেশ রানার্স আপ হয়। তিনি ২০২৫ সালে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটিতে সদস্য হিসেবে নিযুক্ত ছিলেন এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য যে, তিনি ২০১৮ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনে বান্দরবানের একমাত্র প্রতিনিধি হিসেবে হ্যান্ডবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। তার এই ধারাবাহিকতায় ২০২৬ সালে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের এডহক কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে জায়গা করে নেন যা তার হ্যান্ডবল অঙ্গণে দীর্ঘদিনের নিরলস পরিশ্রমের অবদানের প্রতিদান।
বান্দরবান বাসির পক্ষ থেকে ও বিভিন্ন ক্রীড়াপ্রেমীরা এই ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


