মানুষের পাশে আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ- তরুণী সংগঠন ও সুগত সংঘ

প্রাকৃতিক দূর্যোগ

সম্প্রতি সময়ে প্রাকৃতিক দূর্যোগ বন্যা ও পাহাড় ধসে বান্দরবান সদর উপজেলার বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন মানুষ। দূর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে গৃহনির্মাণের ত্রাণ সহায়তা নিয়ে যৌথ ভাবে এগিয়ে এসেছেন দুই মানবিক সংগঠন “আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী” ও সুগত সংঘ।

গত ১৮ জুলাই শনিবার দুই সংগঠনের যৌথ উদ্যোগে বান্দরবান মারমা বাজার, কালাঘাটা ও ক্যাচিং ঘাটার মুসলিম, হিন্দু ও বৌদ্ধ প্রায় ১২ টি পরিবারের মধ্যে গৃহনির্মাণের টিন ও খাবার সামগ্রী বিতরণ করেন।

NewsDetails_03

সংগঠনের সভাপতি ভদন্ত তিষ্যানন্দ ভিক্ষু জানান, মানুষের কল্যাণে এগিয়ে আসাই বুদ্ধের প্রকৃত শিক্ষা। প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্যে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী ও মানবিক মানুষের কাছ হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থ সংগ্রহ করি। আমরা প্রথম ধাপে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় প্রায় ১৫০ পরিবার কে ত্রাণ সহায়তা প্রদান করি। ২য় ধাপে হাটহাজারীস্থ সুগত সংঘের যৌথ প্রচেষ্টায় আমরা বান্দরবান সদর উপজেলায় আজকের মানবিক কর্ম সম্পাদন করেছি।

তিনি আরো বলেন, সকল দাতা বৃন্দ ও স্বেচ্ছাসেবী কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মানবিক কাজে সকল কে আরো বেশি এগিয়ে আসার আহ্বান।

আরও পড়ুন