বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়ক বিএ-৭৬২৪ লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি এর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়

NewsDetails_03

গত বৃহস্পতিবার ৯ এপ্রিল প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবা ও বিদেশী সিগারেট এর একটি বড় চোরাচালান আটকের উদ্দেশ্যে জীপতলী ব্রীজ সংলগ্ন স্থানে ক্যাপ্টেন অমিত কুমার সাহা অপস অফিসার এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস ও ১ xবি টাইপ টহল দল ফাঁদ পেতে বসে থাকে। রাত আনুমানিক ১১.৪৫ ঘটিকায় অজ্ঞাত ৩/৪ জন চোরাকারবারী জীপতলী ব্রীজ এর কাছাকাছি আসলে বিজিবি টহল কর্তৃক ধাওয়া করেল চোরাকারবারীরা পাহাড়ের মধ্যে গাঁ ঢাকা দেয়। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক এলাকা তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন
7.65 BROWNINC বিদেশী পিস্তল (চায়না)-০১টি (মডেল-CZ83 CAL)। ৭.৬২ মিঃ মিঃ তাঁজা গুলি-০১টি, ৭.৬২ মিঃ মিঃ খালি খোসা-০৯টি, পিস্তল ক্যারিয়ার ব্যাগ-০১টি, পিস্তল কভার (পুরাতন) -০১টি, দেশীয় একনলা বন্দুক-০১টি, একনলা বন্দুকের খালি খোসা-০৭টি, চাইনিজ চাপাতি বড়-০২টি, চাইনিজ চাপাতি ছোট-৩টি, দেশীও লোহার হাসুয়া দা-০২টি, লোহার হাতুড়ি-০১টি, বাটুল গুলটি-০১টি, কাঁচের মারবেল-২৬টি, স্টীলের মারবেল-০৫টি ও স্কুল ব্যাগ (পুরাতন)-০১টি উদ্ধার করে।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে।
এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান।

আরও পড়ুন