বান্দরবানের থানচি উপজেলার সড়কে চলন্ত গাড়ির জানালা দিয়ে হাত বাইরে রাখায় এক পর্যটকের হাত অনেকটা বিচ্ছিন্ন হওয়ার পথে। গত শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে থানচি–বান্দরবান সড়কের বলিপাড়া ইউনিয়নের দিন্তে পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তি শেখ জাহিদ হাসান (২৫) সাতক্ষীরা জেলার দরগাহপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, থানচিমুখী একটি ট্যুরিস্টবাহী বি-সেভেন্টি গাড়ি এবং বান্দরবানমুখী অপর একটি বি-সেভেন্টি গাড়ি চলন্ত অবস্থায় কাছাকাছি অতিক্রম করার সময় আহত পর্যটক অসাবধানতাবশত গাড়ির বাইরে হাত বের করে রাখেন। এ সময় বিপরীত দিক থেকে আসা গাড়ির সাথে ধাক্কা লেগে তার হাত ভেঙ্গে গিলে কোন ভাবে শরীরের সাথে ঝুলে আছে। ঘটনার পর আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।
এই বিষয়ে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সিনিয়র নার্স ঋতু চাকমা বলেন, প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে রেফার করা হয়েছে, আহতের অবস্থা আশঙ্কাজনক।



