বান্দরবানে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি, ১২ রবিউল আউয়াল উদযাপন করা হয়েছে।

আজ বুধবার (২৬ আগস্ট) সকালে গাউছিয়া কমিটি বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার আয়োজনে পৌর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

বর্ণাঢ্য র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবানের মুক্তমঞ্চে গিয়ে জমায়েত হয়, পরে সেখানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক অধ্যাপক মো.ওসমান গণি।

NewsDetails_03

এসময় গাউছিয়া কমিটি বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার সভাপতি আছহাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক তমিজ উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. হাসান উদ্দিন এবং জশনে জুলুস উদযাপন কমিটির আহŸায়ক নুরুল ইসলামসহ গাউছিয়া কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, তাঁর দেখানো পথে জীবন পরিচালনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন