মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দুর্গম কাইলা সিং পাড়ায় অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি।

আজ বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় স্কুলব্যাগ, শিক্ষা উপকরণ ও খেলনা সামগ্রী। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাফি।

NewsDetails_03

স্বাস্থ্যসেবা কর্মসূচিতে কাইলা সিং পাড়ার প্রায় ১৫০ জন পাহাড়ি নারী-পুরুষ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। রোগীদের চিকিৎসা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।

একই দিনে স্থানীয় কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় স্কুলব্যাগ, খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও খেলনা সামগ্রী। উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা, তাদের এই আনন্দে সামিল হন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, “অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে থাকবে।”

আরও পড়ুন