বান্দরবানে পাহাড় ধসে ৩টি ঘরে ভাঙ্গন

বান্দরবান পৌরসভার ৩নং ওয়ার্ডের কালাঘাটা এলাকায় পাহাড়ধসে ৩টি বাড়ী ধসে পড়েছে। অতিবৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে এই বাড়ীগুলো ধসে পড়ে। ধসে পড়া বাড়ীগুলোর মধ্যে কোন লোকজন অবস্থান না করায় হতাহতের কোন ঘটনা ঘটেনি । তবে পাহাড় ধসে মাটি বাড়ীর ওপর পড়ায় ওই এলাকা এখন ঝুঁকিপূর্ণ আকার ধারণ করেছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে কালাঘাটা এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ণভাবে বসবাসকারী সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে প্রশাসনের অভিযান শুরু হয়।

NewsDetails_03

এসময় ঝুকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারী ৭টি পরিবারকে সরিয়ে নেয়া হয়। এসময় অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. হাসান শাহরিয়ার। তিনি জানান, বান্দরবানের ৯টি ওয়ার্ডে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে আর যেহেতু ভারী বৃষ্টিপাত আর বর্ষণ অব্যাহত রয়েছে সেহেতু পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ণভাবে বসবাসকারী সরে যাওয়া উচিত। তিনি আরো জানান, আমরা মাইকিং করে সবাইকে সচেতন করছি এবং ঝুকিপূর্ণস্থান থেকে সরে পাশ্ববর্তী আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ায় আহবান জানাচ্ছি।

অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ,সেনাবাহিনী,তথ্য অফিস,পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন