বান্দরবানে সাংবাদিকদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

বান্দরবানে সাংবাদিকদের মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। আজ
বৃহস্পতিবার (১৪মে) বিকেলে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বান্দরবানের জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস।

এসময় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বুলবুল আক্তার সেতু, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

এসময় জেলা প্রশাসক বলেন, এইধরণের প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা আরো দক্ষতা অর্জন করেছে। নতুন নতুন প্রশিক্ষনের মাধ্যমে সকলের মধ্যে নতুন বিষয় সর্ম্পকে আরো দক্ষতা বাড়বে এবং ভালোমানের রিপোটিং প্রকাশিত হবে। এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের বস্তুুনিষ্ট সংবাদ প্রকাশ এবং দেশ ও জাতির উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সমাপনী অনুষ্ঠানে বান্দরবানের জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস ৩দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেয়া ৩৫জন প্রশিক্ষনার্থীর হাতে সনদপত্র তুলে দেন।

প্রসঙ্গত: গত ১২ মে থেকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে বান্দরবান প্রেসক্লাবে শুরু হয় সাংবাদিকদের মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ আর এবারের প্রশিক্ষণে সাংবাদিকদের মাল্টিমিডিয়া জার্নালিজমের প্রয়োজনীয়তা, সমসাময়িক প্রেক্ষাপটে মাল্টিমিডিয়া জার্নালিজমের চ্যালেঞ্জ চিহ্নিতকরণ ও উত্তরণের উপায়, মাল্টিমিডিয়া জার্নালিজমের ধরন, কৌশল, মাল্টিমিডিয়া জার্নালিজমের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং সাংবাদিকতার নীতিমালা ও দায়িত্ব কর্তব্য নিয়ে বিশদ প্রশিক্ষন দেয় অভিজ্ঞ প্রশিক্ষকেরা।

আরও পড়ুন