বান্দরবানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম বাছাই ও সম্মেলন

বান্দরবানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম বাছাই ও সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪মে (বৃহস্পতিবার) সকাল থেকেই ইসলামিক ফাউন্ডেশন, বান্দরবানের আয়োজনে বান্দরবান সদর উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এই জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম বাছাই ও সম্মেলন অনুুষ্ঠিত হয়।

শ্রেষ্ঠ ইমাম বাছাই শেষে দুপুরে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৩ জন ইমামকে সনদপত্র হাতে তুলে দেন জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস।

এসময় ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের উপ পরিচালক মো.সেলিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের বিভিন্ন কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস বলেন, সমাজে আমাদের ইমামদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। ইমামরা শুধু ইমামতি নয়,ইমামের পাশাপাশি সমাজের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর তাই ইমামদের সমাজে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বান্দরবান জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৩জন ইমামের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস।

ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের কর্মকর্তারা জানান, জেলা পর্যায়ে বাছাইকৃত শ্রেষ্ঠ ৩জন ইমাম আগামীতে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন এবং সেখানে শ্রেষ্ঠত প্রমান করতে পারলে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন