বান্দরবান পাহাড়ী যানবাহন শ্রমিক কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

উৎসব মুখর পরিবেশে বান্দরবান পাহাড়ী যানবাহন শ্রমিক কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও উপদেষ্টা কমিটিকে সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ মার্চ) সকালে বান্দরবান সদরের রামজাদি এলাকার সমিতির স্থায়ী কার্যালয়ে এই নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও উপদেষ্টা কমিটিকে সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়।
এসময় সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যদের শপথ পাঠ করান সমিতির উপদেষ্টাবৃন্দরা।

সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শপথ গ্রহন করেন কার্যনির্বাহী কমিটির সভাপতি অং থুই চিং মার্মা, সহ-সভাপতি উশৈসিং মার্মা (২নং), সাধারণ সম্পাদক উশৈসিং মার্মা (১নং), যুগ্ন সম্পাদক মং নু চিং মার্মা, সাংগঠনিক সম্পাদক শ্যামল তঞ্চঙ্গ্যা, সহ সাংগঠনিক সম্পাদক লাল বুশ থাং বম, অর্থ সম্পাদক ক্য সিং হ্লা মার্মা, সহ অর্থ সম্পাদক ক্য সিং নু মার্মা, দপ্তর সম্পাদক ক্যনুপ্রু মার্মা, প্রচার সম্পাদক উষা চাক, নির্বাহী সদস্য-১ ¤্রাচিংথোয়াই রাখাইন, নির্বাহী সদস্য-২ লক্ষণ ত্রিপুরা, নির্বাহী সদস্য-৩ হ্লামং উ মারমা, নির্বাহী সদস্য-৪ যতন তঞ্চঙ্গ্যা, নির্বাহী সদস্য-৫ মংখ্যাইচা চাক সহ প্রমুখ।

NewsDetails_03

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ পাঠ করান সমিতির উপদেষ্টা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো। এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা এ্যাডভোকেট বাসিং থোয়াই মারমা, সিংথোয়াইঅং মারমা, হাইনুমং মারমা, মংওয়েনু মারমা, কালামং মারমা, নতুন উপদেষ্টা চপ্রুঅং মারমা (চালক প্রতিনিধি) সহ প্রমুখ।

এসময় বান্দরবান পাহাড়ী যানবাহন শ্রমিক কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি অং থুই চিং মার্মা বলেন, শ্রমিকদের কল্যাণে আমি বিগত সময়ের মত সবসময় পাশে থাকব। তিনি আরো বলেন, আমি আমাদের এই সমিতির ৮২ জন সদস্যকে নিয়ে সমিতির সকল উন্নয়নে কাজ করে যাব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে সমিতির উপদেষ্টা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো বলেন, এই পাহাড়ী যানবাহন শ্রমিক কল্যাণ সমিতি অনেক বছর পূর্বে গঠন হয়েছে। আজ এই সমিতি আগের তুলনায় অনেক দুর এগিয়ে গেছে। আপনাদের সবাইকে একসাথে ঐক্য বদ্ধ থেকে সমিতিকে এগিয়ে নিতে হবে।

আরও পড়ুন