বৃষ্টি পড়লেও এখনও ৫টির মধ্যে বন্ধ ৪ ইউনিট
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র
গত কয়েকদিন ধরে রাঙামাটির কাপ্তাই লেকের আশেপাশে এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হলেও
কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিকে) পানি স্বল্পতায় এখনো বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাই নাই। বর্তমানে কেন্দ্রের ৫ টি ইউনিটের মধ্যে শুধুমাত্র ১ টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আর একটি ইউনিট হতে শুধুমাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অথচ এই কেন্দ্রের ৫ টি ইউনিট হতে সর্বোচ্চ ২ শত ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
বিষয়টি নিশ্চিত করে কপাবিকে এর ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান সোমবার (৪ মে) সকাল সাড়ে ৯ টায় এই প্রতিবেদককে বলেন, শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির স্থর দিন দিন কমতে থাকে।

গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এই মৌসুমে যেখানে কাপ্তাই লেকে রুল কার্ভ অনুযায়ী পানির লেভেল ৮১.৪৩ ফুল মিন সি লেভেল থাকার কথা সেখানে আজ সোমবার সকাল ৯ টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৭৭.৯৮ ফুট মিন সি লেভেল। এখনো
পানির লেভেল ৩.৪৫ ফুট মিন সি লেভেল কম আছে।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, সোমবার সকাল ৯ টা পর্যন্ত শুধুমাত্র ২ নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বৃষ্টিপাত বৃদ্ধি পেলে লেকে পানির লেভেল বাড়লে পর্যায়ক্রমে বাকি ইউনিট চালু করা সম্ভব হবে।



