মেলা দে‌খে বা‌ড়ি ফিরা হ‌লো না কলেজ ছা‌ত্রের

খাগড়াছড়ি বিজয় মেলা দে‌খে বা‌ড়ি ফেরার সময় মটর সাইকেল দূর্ঘটনায় মৃত্যু হয় ক‌লেজ ছাত্র সাহ্লাপ্রু মারমা(২৫)।

শ‌নিবার (১১ জানুয়ারি) রাত সা‌ড়ে ১২টার দি‌কে মা‌টিরাঙ্গা ব্যাঙ্গামারা এলাকায় নিজে চা‌লিত মোটর সাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

একই ঘটনায় তার সা‌থে থাকা একই এলাকার চিনিঅং মারমা (১৯) না‌মে অপর এক ক‌লেজ ছাত্র আহত হয়।

NewsDetails_03

নিহত সাহ্লাপ্রু মারমা মা‌নিকছ‌ড়ি রাঙ্গাপা‌নি এলাকার আপ্রুমংমার ছে‌লে ও মা‌নিকছ‌ড়ি গৌরি মৈত্রী ক‌লে‌জের ২য় বর্ষের মান‌বিক বিভাগের শিক্ষার্থী।

আহত চিনিঅং মারমা জানান, খাগড়াছড়িতে বিজয় মেলা দে‌খে নিজ চালিত মোটর সাই‌কেল যো‌গে বা‌ড়ি ফেরার পথে মা‌টিরাঙ্গার ব‌্যাঙ্গমারা এলাকায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সাহ্লাপ্রু মারমা পাহা‌ড়ি ছড়ায় পড়ে গিয়ে মুখ থেথ‌লে যায় এবং পিছ‌নে বসা আ‌রোহী চিনিঅং মারমা ছিট‌কে প‌ড়ে আহত হয়। প‌রে স্থানীয়রা খবর পে‌য়ে সাহ্লাপ্রু মারমাকে মা‌টিরাঙ্গা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব্যরত ডাক্তার তা‌কে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে মা‌টিরাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ (তদন্ত) মো: হা‌সিবুল হক বলেন, বি‌ধি মোতা‌বেক নিহ‌তের ময়না তদ‌ন্তের কাজ প্রক্রিয়া‌ধিন র‌য়ে‌ছে।

আরও পড়ুন