যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রনয়নে বান্দরবানে মানববন্ধন

“সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৮ মে) সকালে বান্দরবানের অনন্যা কল্যান সংগঠন (একেএস) এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগীতায় অনন্যা কল্যান সংগঠন (একেএস) এর বান্দরবান কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

এসময় বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত হয়ে হাতে হাত ধরে এবং নারী নির্যাতন প্রতিরোধে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে এই মানববন্ধনে অংশ নেয়।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, দেশব্যাপী বিভিন্নস্থানে নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, আর শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বিভিন্নভাবে সহিংসতার শিকার হচ্ছে। বক্তারা আরো বলেন, নারীদের পর্যাপ্ত সুরক্ষা না থাকায় দিন দিন সহিংসতা বৃদ্ধি পাচ্ছে আর সম্প্রতি নেত্রকোনায় এক মাদ্রাসার শিক্ষক কর্তৃক ১১বছরের শিক্ষার্থীকে ধর্ষণ এর মত ঘৃন্য অপরাধের সৃষ্টি হয়েছে। এসময় বক্তারা সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রনয়নে জন্য সরকারের কাছে দাবি জানান।

অনন্যা কল্যান সংগঠন (একেএস) এর নির্বাহী পরিচালক ডনাইপ্রæ নেলী, বান্দরবান সদর থানার উপ পরিদর্শক মো.আবিদ, মানবাধিকারকর্মী অং চ মং, অনন্যা কল্যান সংগঠন (একেএস) এর ইসি কমিটির সভাপতি পম্পা রানী খীসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন