রাঙামাটিতে ধর্ষণের অভিযোগ : পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেফতার

সরকারি চাকরির আড়ালে দীর্ঘদিন ধরে নারী নির্যাতনের ভয়াবহ অভিযোগে রাঙামাটিতে পরিবার পরিকল্পনা বিভাগের এক কর্মকর্তাকে মঙ্গলবার রা‌তে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম দিদার আলম (৪৩)। তিনি রাঙামাটি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী (৩৩) একই কার্যালয়ে পরিবার কল্যাণ সহকারী হিসেবে কর্মরত। দীর্ঘ চার বছর একই কর্মস্থলে চাকরির সুবাদে অভিযুক্ত দিদার আলম প্রথমে ভিকটিমের সঙ্গে ঘনিষ্ঠতা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ভয়ভীতি, প্রাণনাশের হুমকি এবং গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর অফিস চলাকালে ভিকটিমকে একা পেয়ে অভিযুক্ত জোরপূর্বক ধর্ষণ করেন এবং ওই সময় গোপনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয়। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের ৫ জানুয়ারি ও ২২ জানুয়ারি রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় অভিযুক্তের একটি বাসায় ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

NewsDetails_03

শুধু শারীরিক নির্যাতনেই সীমাবদ্ধ ছিলেন না অভিযুক্ত। ঘটনার কথা স্বামী কিংবা পরিবারের কাছে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে ভিকটিমকে দীর্ঘদিন মানসিকভাবে নির্যাতন করা হয়। এমনকি হুমকির মুখে ভিকটিমের স্বামীকে নোটারি পাবলিকের মাধ্যমে তালাক দিতে বাধ্য করা হয়েছে বলেও এজাহারে উল্লেখ রয়েছে। চরম মানসিক চাপ ও নিরাপত্তাহীনতায় ভুগে ভিকটিম পরিবারের সঙ্গে আলোদিঞ্ছত্তনা শেষে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত দিদার আলমকে গ্রেফতার করে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জ‌সিম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২) ও ৮(৩) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর ১৪, তারিখ ২৭ জানুয়ারি ২০২৬।

উল্লেখ্য, সম্প্রতি রাঙামাটি শহরে সোনালী ব্যাংকের এক কর্মকর্তার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগে—এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার ঘটনায়—ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন