রাঙামা‌টিতে মাঠে গড়াচ্ছে রি‌জিয়ন টি-২০ ক্রিকেট

আগামী ৯ জানুয়ারী থেকে মাঠে গড়াচ্ছে রাঙামা‌টি রি‌জিয়ন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। রাঙামা‌টি রি‌জিয়‌নের পৃষ্ট‌পোষকতায় এই টুর্না‌মেন্ট আয়োজন করছে রাঙামা‌টি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থা।

প্রতিযোগিতায় ১৮‌টি ক্রি‌কেট ক্লাব অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় বর্তমান চ্যা‌ম্পিয়ন রাঙামা‌টি ভোলকান ক্লাব ও বু‌ড়িঘাট ইয়ুথ ক্লাব একে অপ‌রের মু‌খোমু‌খি হ‌বে।

NewsDetails_03

রাঙামা‌টি জেলা মারী স্টেডিয়ামে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দু‌টি গ্রু‌পে নক আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। দুই গ্রু‌পের বিজয়ী দল ফাইনা‌লে মু‌খোমু‌খি হ‌বে।

আগামী বৃহস্প‌তিবার (৯ জানুয়ারী ) সকা‌লে রাঙামা‌টি জেলা প্রশাসক মোহাম্মদ হা‌বিব উল্লাহর সভাপ‌তি‌ত্বে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাঙামা‌টি রি‌জিয়ন কমান্ডার ‌ব্রি‌গে‌ডিয়ার জেনা‌রেল মোঃ শওকত ওসমান।

‌জেলার ক্রি‌কে‌টের প্রচার প্রসা‌র ও প্রতিভাবান ক্রি‌কেট খে‌লোয়াড় সৃ‌ষ্টির ল‌ক্ষ্যে রাঙামা‌টি রি‌জিয়নের সা‌র্বিক পৃষ্ট‌পোষকতায় এই টুর্ণা‌মেন্ট প‌রিচা‌লিত হ‌য়ে আস‌ছে। যা বরাব‌রের মত তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করছে। টুর্ণা‌মেন্ট‌কে ঘি‌রে বর্তমা‌নে স্টে‌ডিয়া‌মে তরুন ক্রি‌কেটার‌রা ব্যস্ত সময় পার কর‌ছে।

আরও পড়ুন