রাঙামাটির রাজস্থলী-বিলাইছড়ি সীমান্ত সড়কের বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন এর ২৬ কিলো লতা পাহাড় এলাকায় সড়ক দূর্ঘটনায় আবদু সালাম নামে (৬০) একজন জীপ চালক নিহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাজস্থলী থানার ওসি খালেদ হোসেন জানান, আজ মঙ্গলবার রাত নয়টার দিকে বিলাইছড়ি উপজেলার ফারুয়া থেকে হলুদ বোঝাই করে চট্রগ্রাম শহরে যাওয়ার সময় ফারুয়া ইউনিয়নের লতাপাহাড় নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি জীপ গাড়ি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার পাশে থাকা বেলাল আহত হয়।
নিহত আবদু সালাম রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শফিপুর মুন্সি পাড়ার মৃত আবদুল জলিলের পুত্র বলে জানান রাজস্থলী থানার ওসি খালেদ হোসেন। এই ঘটনায় বেলাল হোসেন নামে আরোও একজন গুরুতর আহত হয়েছেন। তিনিও একই এলাকার কবির আহম্মদ এর ছেলে।
আহত বেলালের অবস্থা আশংকাজনক হওয়াই তাকে প্রাথমিক চিকিৎসার পর চট্রগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে বলে জানান, রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা, নেজাম উদ্দিন।

তিনি আরোও বলেন বলেন,মঙ্গলবার রাত সাড়ে নয়টায় দুই জন ব্যক্তিকে দুর্ঘটনা কবলিত এলাকা থেকে হাসপাতালে আনা হলেও তার মধ্যে একজন ঘটনাস্থলে মারা যান।
পুলিশ জানান চাঁদের গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে এবং কারো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।



