রাবিপ্রবি‌তে মব সন্ত্রাস ও শিক্ষক অবমাননার প্রতিবাদে মানববন্ধন

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মব সন্ত্রাস ও শিক্ষকদের অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৬ মে ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।

NewsDetails_03

এ সময় ডিপার্টমেন্টের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে জেমি বড়ুযা, সাঈদুল ইসলাম আফজাল, ইসরাত জাহান নওরিন, আকলিমা আক্তার, ফােতমাতুজ্জোহরা ও রিফাহ তাসনিয়া নিখিতা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, মঙ্গলবার ছাত্রদলের নাম ভাঙিয়ে কয়েকজন ছাত্র ও বহিরাগত মিলে বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারনের দাবি জানিয়ে মব সৃষ্টি করে শিক্ষার পরিবেশ নষ্টের ষড়যন্ত্র করেছে। তারা বিনা কারণে ভিসি কার্যালয়ে তালা দিয়ে বিশ্ববিদ্যালয় ভীতির পরিবেশ তৈরি করতে চায়। গোষ্ঠিটি ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিপার্টমেন্টের শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে অবমাননাকর মন্তব্য করেছে। অথচ তারা কেউ এ ডিপার্টমেন্টের শিক্ষার্থী নন।

বক্তারা বলেন, ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা বর্তমানে দায়িত্বরত শিক্ষকদের কার্যক্রম ও পাঠদানে অত্যন্ত সন্তুষ্ট। দীর্ঘদিন শিক্ষক না থাকায় এ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা অভিভাবকহীন ছিল। বর্তমানে পর্যাপ্ত শিক্ষক থাকায় ডিপার্টমেন্টের শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে। দায়িত্বশীল ও যোগ্য শিক্ষককদের বিরুদ্ধে হীনা উদ্দেশ্যে একটি মহল ষড়যন্ত্র করছে উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলন পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে ষড়যন্ত্র রুখে দেবে। শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে এবং বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়নের স্বার্থে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে মহলটিকে সতর্ক করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন