রোয়াংছড়িতে বৌদ্ধ ধর্মগুরু অজিতা মহাথের ৯১ম বার্ষিকী ও আচারিয়া পূজা

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিজয় স্মৃতি সার্বজনীন বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ ভদন্ত অজিতা মহাথের ৯১তম জন্মবার্ষিকী ও আচারিয়া (গুরু) পূজা অনুষ্ঠান বিজয় পাড়া বৌদ্ধ বিহার সংলগ্ন মাঠের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি ২৬) সকাল থেকে উপজেলার ৩নং আলেক্ষ্যং ইউনিয়নে বিজয় পাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে দিনব্যাপী ধর্মীয় দেশনা ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে এই পূজা সম্পন্ন করা হয়। আলেক্ষ্যং ইউনিয়নে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিজয় পাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে প্রধান আকর্ষণ ছিলেন ধ্যান ভান্তে অজিতা মহাথেরকে নিয়ে।

NewsDetails_03

অনুষ্ঠানে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারে অধ্যক্ষ ভদন্ত উ: পঞ্ঞা নাইন্দা মহাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলাধীন রাজস্থলী উপজেলা সদরে কেন্দ্রীয় সার্বজনীন বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ধর্মানন্দ মহাথের।

এছাড়া শতাধিক প্রাজ্ঞ ভিক্ষুসংঘসহ হাজার হাজার বৌদ্ধ ধর্মানুলম্বী দায়ক ও দায়িকাবৃন্দের মহা ধর্মীয় অনুষ্ঠানে অংগ্রহণ করেন। সন্ধ্যায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সারারাত বুদ্ধজীবনী পাঠের অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন