রোয়াংছড়িতে ১০ দিনব্যাপি ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন
বান্দরবানের রোয়াংছড়িতে পার্বত্য জেলা পরিষদ কর্তৃক উপজেলায় পর্যায়ে বালক অনুর্ধ্ব-১৭, এর ১০ দিনব্যাপি ফুটবল প্রশিক্ষণ কর্মসূচির সমপানী অনুষ্ঠান রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারী ২৬) সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে ঢাকা ইয়োডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অংহ্লাচিং মারমা’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য নাংফ্রা খুমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ও ক্রীড়া বিভাগের আহ্বায়ক এ্যাডভোকেট উবাথোয়াই মারমা।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সাবেক ইউপি চেয়ারম্যান অংশৈমং মারমা, সাবেক ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমা, রোয়াংছড়ি উপজেলা বিএনপি সাবেক অর্থ সস্পাদক সাচিংথুই মারমা, রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের খন্ডকালিন শিক্ষক রনি মজুমদার প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, গত ১৫ ফেব্রুয়ারী থেকে ২৬ পযর্ন্ত ১০ দিনব্যাপী বাফুফে সনদপ্রাপ্ত ফুটবল কোচ ছোটন দাশকে নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করা হয়েছে। এতে সহকারী কোচ দায়িত্ব পালন করেন অংহ্লাচিং মারমা।
তিনি আরো বলেন, রোয়াংছড়িতে প্রথমত বালক অনুর্ধ-১৭ এর ২৪ জন ফুটবল খেলোয়ারকে নিয়ে বেসিক প্রশিক্ষণ কোর্স শেষে খেলোয়ারদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আগামীতেও এসব প্রশিক্ষণ কর্মসূচি প্রদানের ব্যবস্থা করা হবে বলে জানান প্রধান অতিথি এ্যাডভোকেট উবাথোয়াই মারমা।


