রোয়াংছড়ি প্রেসক্লাবের সভাপতি চহ্ললামং ও সম্পাদক সাথোয়াইঅং মারমা

বান্দরবানের রোয়াংছড়িতে প্রেস ক্লাবের নবগঠিত কমিটিতে বাংলাদেশ বেতার বান্দরবান বেতার কেন্দ্রে রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি চহ্লামং মারমা সভাপতি এবং দৈনিক ভোরের কাগজ ও দৈনিক পূর্বকোণ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি সাথোয়াইঅং মারমা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে।

NewsDetails_03

গত মঙ্গলবার (২২ অক্টোবর ২৪ইং) রোয়াংছড়ি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে পুরানো কমিটির নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সভাপতি কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

উক্ত সভায় প্রেসক্লাবের উপস্থিত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সর্ব সন্মতিক্রমে নতুন কমিটির গঠন করা হয়। এসময় অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি চহ্লামং সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মংখিং মারমা, ডেলি মেসেঞ্জার পত্রিকার প্রতিনিধি ও নবগঠিত কমিটি অর্থ সম্পাদক হ্লাছোহ্রী মারমা, মংক‍্যাইনু মারমা প্রমুখ।

আরও পড়ুন