লংগদু ও বাঘাইছড়িতে ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানের গণসংযোগ

রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ি উপজেলায় ধানের শীষের মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছেন। মঙ্গলবার সকাল ১০টায় পৃথক কর্মসূচির মাধ্যমে এ প্রচারণা শুরু হয়।

লংগদু উপজেলার ভাইবোনছড়া বাজার থেকে গণসংযোগ কর্মসূচি শুরু করে প্রার্থী ও নেতাকর্মীরা আটারকছড়াছড়া, মাইনী বাজার, গাঁথাছড়া সহ বিভিন্ন ইউনিয়নে পথসভা করেন। এ সময় উপস্থিত ছিলেন ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের প্রার্থী দীপেন দেওয়ান, ৯ম জাতীয় সংসদ পদপ্রার্থী মিসেস মৈত্রী চাকমা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাসের চেয়ারম্যান, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল বারেক দেওয়ানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

NewsDetails_03

অন্যদিকে বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের মাহিল্ল্যা বাজার থেকে গণসংযোগ শুরু করে খেদারমারা ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্ণেল (অব.) মনীষ দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনিরসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা পাহাড়ে উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে দিনব্যাপী কর্মসূচি শেষ হয়।

আরও পড়ুন