শান্তি চুক্তি ও বৈষম্যমূলক আইন সংশোধনের দাবি

রাঙামাটিতে পিসিএনপির প্রতিনিধি সম্মেলন

পার্বত্য শান্তি চুক্তিসহ পার্বত্য চট্টগ্রামের বৈষম্যমূলক আইনগুলো সংশোধনে অন্তবর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সংগঠনের প্রতিনিধি সম্মেলনে এ দাবি জানানো হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন, পিসিএনপির রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

NewsDetails_03

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, স্থায়ী কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, মাওলানা আবু বকর ও মোরশেদা আক্তার, খাগড়াছড়ি জেলা সভাপতি মো. লোকমান হোসেন এবং রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা যুগ্ম সম্পাদক মো. সেলিম উদ্দিন।

বক্তারা অভিযোগ করেন, বৈষম্য বিরোধী চেতনায় গঠিত অন্তবর্তীকালীন সরকারের এক বছর পার হলেও পার্বত্য চট্টগ্রামে বাঙালি ও পাহাড়িদের মধ্যে বৈষম্য এখনো নিরসিত হয়নি। বরং এই সরকারের অধীনস্থ জেলা পরিষদ ও পার্বত্য উন্নয়ন বোর্ডে বাঙালিদের যথাযথ প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করা হচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, জুলাই বিপ্লবের পর পার্বত্যবাসী আশা করেছিল পাহাড়ের সকল প্রকার বৈষম্যের অবসান ঘটবে। কিন্তু সরকারের উপদেষ্টা পরিষদের কিছু সদস্য এবং সংস্কার ও জাতীয় ঐক্যমত কমিশনের বিতর্কিত সিদ্ধান্ত ও বক্তব্যে পার্বত্য জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি পাহাড়ে বিদ্যমান বৈষম্য নিরসনের কোনো কার্যকর উদ্যোগ না নেয়া হয়, তবে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

আরও পড়ুন