রাঙামাটি জেলা পরিষদের সদস্য হিসাবে তনচংগ্যা সম্প্রদায় হতে কাপ্তাই উপজেলার ওয়াগ্না ইউনিয়নের সাফছড়ি এলাকার বাসিন্দা সমাজ সেবক অজিত কুমার তনচংগ্যাকে মনোনয়ন দেবার দাবি জানিয়েছেন কাপ্তাই উপজেলা পাহাড়ি-বাঙ্গালির সর্বস্থরের জনগণ।
উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে কথা বললে তাঁরা জানান, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শতাধিক তনচংগ্যা সম্প্রদায়ের নারী পুরুষ নিয়ে বিএনপিতে যোগদান করা অজিত কুমার তনচংগ্যা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। তিনি একজন মানবিক মানুষ হিসেবে সবসময় এলাকার পাহাড়ি-বাঙালি মানুষের সাথে কাজ করে আসছেন।

এছাড়া তিনি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৯নং আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী পক্ষের কাপ্তাই উপজেলার ওয়াপ্পা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ঐ কেন্দ্রে দীপেন দেওয়ান বিপুল ভোটে জয়লাভ করেন।
প্রসঙ্গত: কাপ্তাই উপজেলার সাপছড়ি গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা অজিত কুমার তনচংগ্যা। তাঁর পিতা মৃতঃ শ্লোকধন তনচংগ্যা। দীর্ঘ কর্মজীবন ও সামাজিক সম্পৃক্ততার কারণে তিনি ওয়াগ্গা ইউনিয়ন সহ আশপাশের এলাকায় বেশ পরিচিত লাভ করেছেন। তিনি ১৯৮৯ সালে বস্ত্র মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তরে স্টোর কিপার পদে যোগদান করে ২০১৬ সালে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন । দীর্ঘ ২৭ বছরের সরকারি চাকরিজীবনে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে সহকর্মী ও ঊর্ধ্বতনদের আস্থা অর্জন করেন।
তিনি ২০২২ সাল থেকে বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা (বাতকস), কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে একই সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্বে রয়েছেন। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সাল থেকে অদ্যাবধি উক্ত বিহার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২ সাল থেকে ওয়াগ্গা-সাপছড়ি শ্মশান রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। ২০১৫ সাল থেকে সাপছড়ি উপর পাড়া শ্মশান রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।



