সাজেকে ইউপিডিএফের দুই কর্মীকে গুলি করে হত্যা

রাঙামা‌টি‌র বাঘাইছড়ি উপজেলার সা‌জেকে দুর্বৃ‌ত্তের গু‌লিতে ইউপিডিএফের দীপায়ন চাকমা ও আশীষ চাকমা না‌মে দুই কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গে‌ছে। আজ রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বাঘাইছ‌ড়ি উপ‌জেলার সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আশিষ চাকমা (৪৫) বাঘাইছড়ির রূপকারি ইউনিয়নের মোরঘোনা গ্রামের মৃত শান্তি কুমার চাকমার ছেলে। দীপায়ন চাকমা (৩৮) সাজেক ইউনিয়নের উত্তর এগুজ্জ্যাছড়ি গ্রামের মৃত অনিল বরণ চাকমার ছেলে।

ইউপিডিএফ’র সাজেকের কমান্ডার রুপেশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে ব‌লেন, সাংগঠ‌নিক কা‌জে দলীয় কর্মী দীপায়ন ও আ‌শিষ চাকমা‌ স্থানীয় এক‌টি দোকা‌নে অবস্থানকালীন সম‌য়ে ক‌য়েকজন অস্ত্রধারী তা‌দের‌কে লক্ষ্য ক‌রে গু‌লি ক‌রে হত্যা ক‌রে। অস্ত্রধারীরা জেএসএসের সদস্য ব‌লে তি‌নি দা‌বি কর‌ছেন।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহাম্মেদ জানিয়েছেন, আমরা ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম রওয়ানা দিয়েছে। তারা ঘটনাস্থল থেকে ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।

আরও পড়ুন