সেনাবাহিনীর মানবিক সহায়তা পেল ২৫টি বম পরিবার
বান্দরবানের থানচি ও রুমা দুই উপজেলার সীমান্তে বসবাসরত এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর আতংঙ্কের ভয়ে ভারতে মিজোরামে পালিয়ে যাওয়ার সেনা সহায়তা ফেরত আসা ৪ গ্রামের (বাকলাই, প্রাতা, থান্দই ও সিমত্লাংপি পাড়া) ২৫ পরিবারের হাতে সেনা বাহিনীর মানবিক সহায়তা তুলে দেয়া হয়েছে।
আজ শুক্রবার (১৮ জুলাই) সকালের রুমা উপজেলা সীমান্তে বাকলাই বম পাড়া প্রাঙ্গনে এ সহায়তা বম পরিবারের হাতে তুলে দেয়া হয়।
সেনাবাহিনী কর্তৃক মানবিক সহায়তা প্রদান কর্মসূচী মধ্যে প্রতি পরিবারকে চাউল ৫০ কেজি, লবন ৫ কেজি, তৈল ৫ কেজি, আলু ৫ কেজি, ডাল ৫ কেজি, ও পেঁয়াজ ৫ কেজি মোট ৭৫ কেজি। মানবিক সহায়তা ছাড়াও বিনা মূল্যের ঔষধ ও চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

বম জনগৌষ্ঠিরা জানান,২০২১-২২ সালে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট সদস্যরা সমতলের জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিল খবর পেয়ে সেনা বাহিনীর অভিযান চালায়। সে সময় প্রায় ১৩ টি গ্রাম থেকে আতংঙ্কে ভারতে মিজোরাম ও দেশের বিভিন্ন জায়গা সাধারণ বম জনগৌষ্ঠি প্রায় ৪৪৬ পরিবারের ৩ হাজার লোক পালিয়ে যায়। ২০২৩ সালে সেনা সহায়তা দেড় শতাধিক পরিবার ফিরে আসেন।
পারকেল বম জানান, মোট ১০২ পরিবার ফিরে এসেও সঠিক সময় জুম চাষ করতে না পারায় দিন মজুরী করার সুযোগ না থাকায় সকলে মানবেতর জীবন পার করছে। বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর নজরে আসলে গত কয়েক মাসে ৭৭ পরিবারকে সহায়তা দিয়েছিল, এরই ধারাবাহিকতায় আজ আরও ২৫ পরিবারকে সহায়তা দিয়েছে।
শান্তি,সম্প্রীতি ও উন্নয়ন শ্লোগানের সেনাবাহিনী কর্তৃক মানবিক সহায়তা প্রদান কর্মসূচী বান্দরবান রিজিয়ন এর পরিচালনায় ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর আওতায় বাকলাই পাড়া সেনা সাবজোন ক্যাম্প অধিনায়ক এ কর্মসূচীর নেতৃত্ব দিয়েছেন।
অধিনায়ক, ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট জানান, পাহাড়ে জন নিরাপত্তা, আত্মসামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ শান্তির পরিবেশ বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের এ ধারা বজায় রাখার জন্য আমাদের এ নিরলস প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে।


