তারুণ্য নির্ভর বাংলাদেশ গঠনে বান্দরবানে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে তারুণ্য নির্ভর, নতুন বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর বান্দরবান এর সভা কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর এর বান্দরবান জেলা তথ্য অফিস এর আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।

NewsDetails_03

এসময় যুব উন্নয়ন অধিদপ্তর, বান্দরবান এর উপ-পরিচালক মোঃ এনায়েত করিম, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এর সভাপতি আসিফ ইকবালসহ যুব উন্নয়ন অধিদপ্তর বান্দরবান এর বিভিন্ন ট্রেডে অধ্যায়নরত শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা, তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের বিভিন্ন ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং বলেন, ২০২৪ আমাদের নতুন বাংলাদেশ এনে দিয়েছে আর এই নতুন বাংলাদেশে শিক্ষার্থীরা সবার সামনে থেকে ফ্যাসিষ্টদের বিরুদ্ধে ক্রমাগত আন্দোলন করেছে।

বক্তারা বলেন, নতুন বাংলাদেশে আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতি আরো জোর দিতে হবে, আর যে দেশের শিক্ষার মান যত ভালো হবে সেদেশ আরো এগিয়ে যাবে।

আরও পড়ুন