দীঘিনালা থেকে হিল উইমেন্স ফেডারেশনের আহবায়কসহ ৩ নেত্রী’কে অপহরণের দাবী

পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ‘ইউপিডিএফ’ সমর্থিত নারী সংগঠন ‘হিল উইমেন্স ফেডারেশন’ এর কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এ্যান্টি চাকমা, তাদের সদস্য কর্নিয়া চাকমা ও নিশা চাকমাকে অপহরণ করা হয়েছে বলে দাবী করেছে সংগঠনটি।

তবে, স্থানীয়ভাবে জানা গেছে, গতকাল শনিবার সাজেক থেকে ফেরার পথে জেলার দীঘিনালা থেকে তাদেরকে তুলে নিয়ে যায় কে বা কারা। দীঘিনালা পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে তাদের কাছে কেউ অভিযোগ দায়ের করেনি।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান অপহৃতদের মুক্তির দাবী জানান। বিজ্ঞপ্তিতে ঘটনার জন্য নব্য মুখোশবাহিনীকে দায়ী করা হলেও সংগঠনের নাম উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন