বাংলাদেশের জনগন একটি গোষ্ঠীর হাতে জিম্মি ছিল : সাচিং প্রু জেরী
বাংলাদেশের জনগণ একটি গোষ্ঠীর হাতে জিম্মি ছিল। সেটা থেকে উত্তরণের পাশাপাশি জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। ভোটাধিকার সুনিশ্চিত হলে সুশাসন হবে, উন্নয়ন সম বণ্টন হবে। প্রত্যেকটা ক্ষেত্রে একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠিত হবে।
আজ সোমবার (১৬ডিসেম্বর) সকালে বান্দরবান জেলার থানচি উপজেলার থানচি বাজারে বিএনপির উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সাচিংপ্রু জেরী।
থানচি উপজেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো এর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হ্লাগ্যচিং মারমা, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক অমিত ভূষণ, সাবেক ছাত্রদল ও যুব দলের সভাপতি মশিউর রহমান মিটন, সাবেক ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, থানচি উপজেলা বিএনপি নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তিনি আরো বলেন, অন্তবর্ত্তী সরকারের মেয়াদ কত দিন হবে তা অস্পষ্ট, তবুও জীবন থেমে নেই।বিএনপি’র নেতা কর্মীরা যে ধরনের নিদের্শনা পেয়েছে সেভাবে আগে থেকেই গ্রামগুলোতে গুঁছিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে মেরামত হওয়া দরকার, সংস্কার হওয়া দরকার, আমাদের চেয়ারম্যান সুচিন্তিত ভাবে রূপরেখা দিয়েছেন।
এর আগে সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ শেষে জনসমাবেশে অংশগ্রহণ করেন তিনি।



