তিন ঘন্টার পথ পেরিয়ে দুর্গম অংলাই পাড়ায় চিকিৎসা সেবা

রুমা

বান্দরবানের রুমায় গালেঙ্গ্যা ইউনিয়নের দুর্গম অংলাই পাড়ায় ২১ জন শিশুকে হাম রোগের টিকা প্রদান করা হয়েছে। ওই সময় সর্দি কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৬২ জন সাধারণ মানুষের মধ্যেও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধপত্র প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার (২৩জুলাই) দুপুর রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা, জামিলা হোসাইন চৌধুরী এ কথা জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল্লাহ আল হাসান জানান, সাম্প্রতিক ভারি বর্ষণে সৃষ্ট বন্যার পরবর্তী হামের প্রাদুর্ভাব দেখা দেয়ায় জরুরি ভিত্তিতে ছয় সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করা হয়।

মেডিক্যাল টিমের প্রধান ডা, জামিলা হোসাইন চৌধুরী বলেন, গত বুধবার (২২জুলাই) সকালে রুমা বাজার ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় দুই ঘন্টা যাওয়ার পর গালেঙ্গ্যা একটি স্থানে থামি। সেখান থেকে পাহাড়ি পথ উঠা নামা এক ঘন্টা পায়ে হাটার পর দুপুরে দুর্গম অংলাই পাড়ায় পৌঁছান।

NewsDetails_03

তিনি বলেন, অংলাই পাড়ায় পৌঁছে হাম রোগের আক্রান্ত কোন শিশুকে খুঁজে পাননি। কারণ যারা হাম রোগে আক্রান্ত হয়েছিল, আগে-ই তারা হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে ফিরে গিয়েছিলেন নিজ পাড়ায়। তবে যতজন শিশু আছে, তাদের সবাইকে ইপিআই টিকাসহ হামের টিকা দেয়া হয়েছে। তাছাড়া পাড়াতে বিভিন্ন রোগে আক্রান্ত সাধারণ মানুষ বিশেষ করে সর্দি কাশি ও জ্বর সহ নানা রোগে আক্রান্ত মানুষদেরও চিকিৎসা সেবা দিয়ে এসেছেন বলে জানিয়েছেন মেডিকেল অফিসার ডা. জামিলা হোসেন চৌধুরী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গঠিত বিশেষ এই মেডিকেল টিমে আরো ছিলেন, উপসহকারী ক্লিনিক মেডিকেল অফিসার ডা. অভিজিৎ তঞ্চঙ্গ্যা ও সিনিয়র স্বাস্থ্য সহকারী সুইক্রাচিং মার্মাসহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা।

মেডিকেল টিমের সংশ্লিষ্টরা জানায়, অংলাই পাড়ায় বসবাসরত নারী-পুরুষ সাধারণ রোগী হিসেবে বিশেষ করে সর্দি-কাশি জ্বর ও শরীর ব্যথাসহ নানা রোগে আক্রান্ত ৬২ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল হাসান বলেন, সাম্প্রতিক ভারি বর্ষণে সৃষ্ট বন্যার পরবর্তী হামের প্রাদুর্ভাব দেখা দেয়ায় গত ২০ জুলাই জরুরি ভিত্তিতে গঠিত মেডিকেল টিমের ডা. জামিলা হোসেইন চৌধুরীর নেতৃত্বে এই মেডিকেল টিমের সদস্যরা দুর্গম অংলাই পাড়ায় শিশুদের হামের টীকাসহ ও বিভিন্ন রোগে আক্রান্ত সাধারণ মানুষের চিকিৎসা দিয়ে এসেছেন।

গালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো ও অংলাই পাড়াবাসীরা জানায় পাড়া প্রতিষ্ঠা পর থেকে কোন মেডিকেল অফিসার ও প্রথম শ্রেণীর কর্মকর্তা পদচারণা এটিই প্রথম। পরবর্তী সময়েও তাদের এই অংলাই পাড়ার শিক্ষা-স্বাস্থ্য কৃষি সহ সামগ্রিক উন্নয়নের উচ্চপদস্থ কর্মকর্তারা এ পাড়ায় পরিদর্শনে আসবেন এমন প্রত্যাশা করেন পাড়ার মুরব্বি মানচ্যং ম্রো।

আরও পড়ুন