পরিবেশের ভারসাম্য রক্ষায় বান্দরবানে ৩৫ হাজার বৃক্ষের চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে ৩৫ হাজার ঔষধি, ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন “ইকোসিস্টেম রেস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট-সিএইচটি (ERRD-CHT)” প্রকল্পের করলিয়া (CoRLIA) কম্পোনেন্টের আওতায় জুন থেকে জুলাই ২০২৬ পর্যন্ত এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

NewsDetails_03

এ কর্মসূচির আওতায় জেলার ১৩৫টি পাড়া, ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৪ হাজার ১০০টি পরিবারের মাঝে মোট ৩৫ হাজার ঔষধি, ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।

জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে চারা বিতরণ করেন ইআরআরডি-সিএইচটি প্রকল্পের করলিয়া কম্পোনেন্টের জেলা কর্মকর্তা শহীদ নেওয়াজ নিশান।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগণের জলবায়ু অভিযোজন সক্ষমতা বাড়াতে এবং মাটির ক্ষয় রোধ এবং পাহাড় ধস কমাতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মাঝে পর্যায়ক্রমে এসব বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুন