কাপ্তাই লেকে অভিযান : ৪ নৌকা, ২০ হাজার বর্গফুট জাল জব্দ

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) কাপ্তাই উপকেন্দ্রের অভিযানে কাপ্তাই লেকে অবৈধভাবে মাছ আহরণের সময় ৪টি সাধারণ নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ২ হাজার বর্গফুট কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

NewsDetails_03

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ২টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি বাজার ও বহলতলী বাজারসংলগ্ন কাপ্তাই লেকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিএফডিসি কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক মো. জসিম উদ্দিন। তিনি জানান, কাপ্তাই লেকে অবৈধভাবে মাছ আহরণ বন্ধ এবং প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, জব্দ করা ৪টি সাধারণ নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ২ হাজার বর্গফুট কারেন্ট জাল বিএফডিসির হেফাজতে রাখা হয়েছে। অবৈধ মৎস্য আহরণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন