বান্দরবানে অনুষ্ঠিত হলো জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল
দেশজুড়ে নতুন করে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর পৃষ্টপোষকতায় বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় ও বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে বান্দরবান জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণের উৎসব উপলক্ষ্যে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতার অংশ হিসেবে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান স্টেডিয়ামে বান্দরবান জেলা দলের সাথে ফেনী জেলা ফুটবল দলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।

এ সময় বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. জাবেদ রেজা এর সভাপতিত্বে পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু তালেব, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিুকল আলম, বান্দরবান জেলা সম্মিলিত ক্রীড়া পরিবারের সভাপতি আজাহারুল ইসলাম বাবুল, সেক্রেটারী থুইসিং প্রু লুুবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এন এ জাকির সহ সাংবাদিক এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
টান টান উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতায় বান্দরবান জেলা দলের সাথে ফেনী জেলা ফুটবল দলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, আর খেলায় দুপক্ষ প্রাণপণ চেষ্টা করেও কোন দল গোল করতে না পারায় গোলশুন্যভাবে খেলার নির্ধারিত সময় শেষ হয়। এদিকে পূর্বের খেলায় ফেনী জেলা দল ১ গোলে এগিয়ে থাকায় প্রথম পর্বের খেলা থেকে বাদ পড়ে বান্দরবান জেলা ফুটবল দল।
প্রসঙ্গত: বাংলাদেশের ৬৪ জেলার ৬৪টি ফুটবল টিমের অংশগ্রহণে সারাদেশে চলছে জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫ এর ফুটবল প্রতিযোগিতা, আর প্রতিযোগিতায় প্রথম দুই ধাপ হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে, যার মাধ্যমে ৬৪ দল থেকে কমে হবে ৩২, এরপর ১৬ দল। সবশেষ নকআউট পর্বে সেমিফাইনাল শেষে ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।



