
আষাঢ়ী পুর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মালম্বী পরিবারে বইছে আনন্দের বন্যা। বান্দরবানের রাজবিহার, কেন্দ্রীয় সার্বজনীন বৌদ্ধ বিহার, কালাঘাটা বড়ুয়া বৌদ্ধ বিহার, বালাঘাটা বৌদ্ধ বিহার, উজানী পাড়া মহা বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে চলছে প্রার্থনা, গুরু ভক্তি, ছোয়াইং প্রদান (ভান্তেদের খাবার দান) প্রদীপ প্রজ্জলন, বোধিবৃক্ষমূলে চন্দন জল সিঞ্চন,বৌদ্ধ মুর্তি স্মান সহ নানান ধর্মীয় আয়োজন।
আষাঢ়ী পুর্ণিমা উপলক্ষে তিনমাস বর্ষাবাস পালন করবে বৌদ্ধ ধর্মালম্বীরা,এসময় সংযম পালনের মধ্য দিয়ে ন্যায়, সৎ পথে চলা, বুদ্ধের জীবনানুসারন ও পরোপকারে তিনমাস অতিক্রম করবে প্রতিটি বৌদ্ধ ধর্মালম্বী পরিবার।


