খাগড়াছড়ির রামগড় পৌরসভার দুইবারের নির্বাচিত সাবেক মেয়র কাজী মোহাম্মদ শাহজাহান রিপনকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ।
শনিবার (২৬ জুলাই) রাত ৮টায় রামগড় পৌরসভার ০৮নং ওর্য়াডে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কাজী শাজাহান রিপন রামগড় পৌরসভার দুইবারের সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রামগড় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মঈন উদ্দিন জানান,সিআর মামলা নং-১০/২২ (নাঙ্গলকোট),ধারা-যৌতুক নিরোধ আইনের ৩ এর ১ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভূক্ত আসামী কাজী শাহজাহান রিপনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো জানান, সাবেক এই মেয়রের বিরুদ্ধে রামগড় থানায় আরো তিনটি মামলা রয়েছে।আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


